প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬ । ৮:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন তাজুল ইসলাম মিয়াজী

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আসন্ন  ৩নং সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সফল ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম মিয়াজী। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই মানুষটি এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও‌ সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
মো. তাজুল ইসলাম মিয়াজী
তাজুল ইসলাম মিয়াজী বলেন, তিনি রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে কখনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখেন না। বরং মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে মহান সৃষ্টিকর্তা তাকে ব্যবসায় সফলতা দিয়েছেন এবং তিনি সেই অর্জনে সন্তুষ্ট। এখন তিনি নিজের অভিজ্ঞতা, সামর্থ্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে গল্লাই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান।
তিনি জানান, চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার অনেক আগ থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। মসজিদ, মন্দির, শ্মশানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেছেন। এছাড়াও ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করেছেন।
তার মতে, একটি আধুনিক ও সুন্দর সমাজ গঠনের জন্য প্রয়োজন সবার অংশগ্রহণ এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব। তিনি সাদুল্লাপুর ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন।
তাজুল ইসলাম মিয়াজী বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি সকল সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে তিনি কাজ করবেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।
স্থানীয়দের মতে, তাজুল ইসলাম মিয়াজী একজন সহজ-সরল ও মানবিক মানুষ। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ তার নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন সাদুল্লাপুর ইউনিয়নের স্বপ্ন দেখছে।
দীর্ঘদিন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত ৩নং সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি’র বারবার নির্বাচিত সভাপতি ইউনিয়নব্যাপী অত্যন্ত সুপরিচিত মুখ মার্জিত, শিক্ষিত, সৎ, ন্যায় পরায়ন নেতৃত্ব মোঃ তাজুল ইসলাম মিয়াজী একটি মাদক, সন্ত্রাসমুক্ত, ন্যায় ভিত্তিক একটি মডেল আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং সাদুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী।
দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এবং বিভিন্ন সময় স্বৈরাচার বাহিনীর হামলার শিকার বহু মিথ্যা রাজনৈতিক মামলার আসামি হয়েও স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রতিকূল পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলোতে প্রার্থী হয়ে সাদুল্লাপুর ইউনিয়নের বিএনপি পরিবারের পাশে ছিলেন সেই পরীক্ষিত নেতৃত্বকেই আপনাদের সামনে নিয়ে এসেছি।
সবশেষে তাজুল ইসলাম মিয়াজী ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের মানুষ। আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি সুন্দর, আধুনিক ও মানবিক গল্লাই ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন