প্রকাশের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬ । ৮:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি ওসির সাথে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। আজ রবিবার (৭ জুন) দুপুরে শাহরাস্তি থানায় ওসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ওসি মীর মাহবুবুর রহমানকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক হিসেবে একটি জায়নামাজ, তসবিহ, মেসওয়াক, টুপি এবং সংগঠনের বার্ষিক ক্যালেন্ডার প্রদান করা হয়।

উপহার গ্রহণ শেষে ওসি মীর মাহবুবুর রহমান দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার গঠনমূলক ও সেবামূলক কাজগুলো শাহরাস্তি পুলিশ প্রশাসন সবসময় ইতিবাচক দৃষ্টিতে দেখে আসছে। আপনাদের এই মানবিক কার্যক্রমগুলো অব্যাহত রাখুন, যাতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ সরাসরি উপকৃত হতে পারে। যেকোনো ভালো কাজের সঙ্গে শাহরাস্তি পুলিশ প্রশাসন সবসময় পাশে আছে।

“এ সময় উপস্থিত ছিলেন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি সুমন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিহাব এবং আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ। সংগঠনের নেতৃবৃন্দ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন