প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ১০:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে চার ঔষধ ফার্মেসীকে জরিমানা

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব বাজারে লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অপরাধে ৪ ঔষধ ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে মতলব বাজারে বিভিন্ন ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর।
অভিযানে মতলব বাজার ড্রাগ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ফার্মেসীসহ ৪টি ফার্মেসীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তন্মোধ্য রুপা মেডিসিন কর্ণার ৫ হাজার টাকা,সুমাইয়া ফার্মেসী ৫ হাজার টাকা, জয় মা ফার্মেসী ৩ হাজার টাকা এবং জাহানারা ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানের নেতৃত্বদেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে.এম ইশমাম।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্বাবধায়ক মো. গোলাম মোস্তফা এবং মতলব দক্ষিণ থানা পুলিশ ।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রিসহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগে বিভিন্ন আইনে ৪টি ফার্মেসীকে জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইশমাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন