প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে। এতে  লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষী মোশাররফ হোসেনের।
বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার নারায়ণপুর পৌরসভার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বদরপুর গ্রামের মৃত মকবুল প্রধানের ছেলে প্রবাস ফেরত মোশাররফ হোসেন প্রধান বদরপুর পাটোয়ারী বাড়ির যৌথ পুকুর গত এক বছর আগে ভাড়া নিয়ে রুই, কাতলসহ দেশী প্রজাতির মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে কে বা কারা শত্রুতাবশত পুকুরে বিষ দিয়ে মাছ মেরে পেলে।
ভুক্তভোগী মোশাররফ হোসেন প্রধান বলেন, শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে বদরপুর গ্রামের মৃত মান্নান মিয়াজীর ছেলে আব্দুস সাত্তার মিয়াজী শত্রুতাবশত আমার পুকুরে বিষ দিয়েছে। গত কয়েক বছর ধরে আমি মাছ চাষ করে আসছি। হঠাৎ এই সর্বনাশ আমাকে দিশেহারা করে তুলেছে।
ঘটনাটিকে পরিকল্পিত চক্রান্ত দাবি করে তিনি বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। আমার বাকি পুকুরগুলো যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। আমি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার চাই।
আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন