প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ৪:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই হলেন কচুয়া থানার শরিফুল ইসলাম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় আইনশৃঙ্খলা দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন ও স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও পুরস্কার ফেলেন কচুয়া থানার এএসআই শরিফুল ইসলাম-২।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের বাবুরহাট পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অনুষ্ঠানে সভাপতি জেলা পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান হাত থেকে ক্রেস্ট ও পুরস্কার গ্ৰহন করেন তিনি।

এছাড়াও পুলিশ সুপার জনাব রবিউল হাসানের কাছ থেকে সন্মাননা পুরষ্কার গ্রহন করেন,জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ও কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) কচুয়া থানার মোঃ রাশেদুল হক, শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে (নিঃ) কচুয়া থানার মোঃ রুবেল সরকার, কচুয়া থানার আলোচিত হত্যাকাণ্ডের মামলার রহস্য উৎঘাটনকারী অফিসার- এসআই (নিঃ) ফ.ম শাহজাহান কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও পুরস্কার গ্ৰহন করেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন থানার ওসি ,এসআইগন উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, জনসেবার মানোন্নয়ন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এসপি।

এ ব্যাপারে স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রাপ্ত এএসআই মো. শরিফুল ইসলাম-২ বলেন, যে কোন পুরস্কার কাজের গতি আরো বাড়িয়ে দিয়ে উৎসাহ প্রদান করে। এ গৌরব আমার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যের। এ পুরস্কার আমি থানার প্রত্যেক সদস্যের প্রতি উৎসর্গ করছি।

তিনি আরও বলেন, আমাকে চাঁদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করায় আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার মো. রবিউল হাসান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া থানার সার্কেল) আব্দুল হাই স্যার, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম স্যার ও তদন্ত ওসি রাশেদুল ইসলাম স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন