অনলাইন মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম চাঁদপুর ট্রিবিউন-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে হাজীগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, পরিচয়পত্র বিতরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) হাজীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক রোটা. জাহাঙ্গীর আলম হৃদয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ।
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম মনজুর আলম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রচার সম্পাদক হুমায়ুন কবির, চাঁদপুর ট্রিবিউনের প্রতিনিধি আলআমিন হোসেন ও জসিম রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা পর্ব শেষে চাঁদপুর ট্রিবিউনের প্রধান সম্পাদক ও বিভিন্ন প্রতিনিধির মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত অতিথি ও প্রতিনিধিরা। এ সময় সংবাদমাধ্যমটির কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্টও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন শামীম, পর্যবেক্ষক সদস্য মেহেদী হাসান রিমেল, জহির হোসেনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং চাঁদপুর ট্রিবিউনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় সাংবাদিকতার বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে চাঁদপুর ট্রিবিউনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিজস্ব প্রতিনিধি