প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ৯:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে খাল থেকে প্লাস্টিকের ব্যাগে নবজাতকের ম রদে হ উদ্ধার

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে  ৪ থেকে ৫ দিন বয়সী অজ্ঞাতনামা এক নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন ২০২৬) বিকেলে উপজেলার সূচীপাড়া উত্তর ইউপি’র  পাড়ানগর মিজি বাড়ি এলাকায় খাল থেকে মরদেহ উদ্ধারে এই ঘটনা ঘটে। এতে সমগ্র এলাকায় চাঞ্চল্যের  সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী শাহনারা বেগম (৬৫) এবং তার পুত্রবধূ শিরিনা বেগম (২৮) বাড়ির পূর্ব পাশে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় সংলগ্ন খালের পানিতে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ভাসতে দেখতে পান তারা। প্রথমে সেটিকে সাধারণ আবর্জনা মনে হলেও ব্যাগটির অস্বাভাবিক আকৃতি দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খালের পাড়ে তুলে খুললে ভেতরে ৪ থেকে ৫ দিন বয়সী এক নবজাতক ছেলে শিশুর মরদেহ দেখতে পান।
নবজাতকের মরদেহ দেখে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য কামাল হোসেনকে অবহিত করা হলে তিনি শাহরাস্তি মডেল থানায় খবর দেন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু। তার বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন হতে পারে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে সন্তান প্রসবের ঘটনা এবং সংশ্লিষ্ট সম্ভাব্য তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন