প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় চাঁদপুর প্রেস ক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

মঙ্গলবার (১৬ জুন) এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী জানান, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে হাজীগঞ্জ প্রেসক্লাব থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

এ ছাড়াও সরকারের নিকট সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা বিধানেরও জোর দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত : হাজীগঞ্জ মাতৃমায়া আবাসিক হোটেলে অনৈতিক কাজের সংবাদ প্রকাশ করায় মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এ হামলা ও মারধর করেন। হাজীগঞ্জ বাজারস্থ মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে এ হামলা ও মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন