প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬ । ১১:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১০ মামলার আসামিসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও গাঁজা উদ্ধার

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মামলার আসামি জহিরুল ইসলাম (৪৫) এবং ৩ মামলার আসামি সুমন সওদাগর (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে উপজেলার মোবারকদী ও চরমুকুন্দী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করেছে।
মো. জহিরুল ইসলাম চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামের কেরামত আলী প্রধানীয়ার ছেলে এবং মো. সুমন সওদাগর মতলব পৌরসভার চরমুকুন্দী এলাকার ফরিদ সওদাগরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক।
পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনায় এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোবারকদী এলাকার বায়তুল মামুর জামে মসজিদের মাঠ থেকে ইয়াবাসহ মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, আসামি মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো।
এদিকে একইদিন এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী এলাকার সওদাগর বাড়ি থেকে সুমন সওদাগরকে (৩২) গাঁজাসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ মামলার আসামি জহিরুল ইসলাম এবং ৩ মামলার আসামি সুমন সওদাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন