চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মোঃ ওবায়েদ উল্লাহ শুভ (বয়স ১৫+)। তিনি শাহাদাত হোসেন মিন্টুর ছেলে। তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের রব মাস্টার বাড়ি।
পরিবার জানায়, শুভ গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা-এর শিক্ষার্থী। গত ১৫ জুন ২০২৬, সোমবার সকাল ৯টার পর তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের জার্সি এবং অ্যাশ (Ash) রঙের ট্রাউজার।
কেউ তার সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে ০১৭০৯-৩২৮৩৬০ অথবা ০১৯৬৮-৮২৬০০৩ নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে শুভকে দ্রুত খুঁজে পেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

অনলাইন ডেস্ক