প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৬:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নির্যাতিত ছাত্রনেতা ফয়সাল খন্দকার

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত (আংশিক পূর্ণাঙ্গ) আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। অবশেষে সেই জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্যাতিত ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল খন্দকার।
শুক্রবার (১৮ জুন-২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, মোহাম্মদ ফয়সাল খন্দকারকে ১৪ জুলাই ২০২৪ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে পিছন থেকে অর্তকিত হামলা করে ডান পাজরের হাড় ভেঙ্গে দেয়। ২৮ শে অক্টোবর ২০২৩ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এই ছাত্রনেতা। ২৪ শে মার্চ ২০২৪ইং রাতে মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা রাস্তা থেকে তুলে নিয়ে বেধম মারধর করে ও শারীরিক নির্যাতন চালায়। কিশোর বয়স ২০১৪ সালে ছাত্রদল করার অপরাধে আওয়ামীলীগের নেতাকর্মীরা নির্বাচনের আগের রাতে তুলে নিয়ে অমানবিক ভাবে শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেয় ফয়সাল খন্দকারকে।
কমিটি ঘোষণার পর মোহাম্মদ ফয়সালের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করছেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।
কমিটি ঘোষনার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে ফয়সাল খন্দকার বলেন, আমি আল্লাহ তা’য়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন দলের দুঃসময়ে ছাত্রদলের নেতাকর্মী নিয়ে মাঠের ছিলাম।নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী লীগ ও পুলিশের অত্যাচারে ঘর ছাড়া ছিলাম। এই বিষয়গুলোকে মূল্যায়ন করে আমাকে চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন