প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ । ৯:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফররুখ আহমদের মতো কবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি : জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ

নিজস্ব প্রতিনিধি

রেনেসাঁর কবি ফররুখ আহমদ স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার।

শুক্রবার ১৯ জুন সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি হাসান হাফিজ। তিনি বলেন, আমাদের দেশে ফররুখ আহমদকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। সাহিত্যে তাঁর যে অবদান সে তুলনায় তিনি সীমাহীন অবহেলিত। প্যাপিরাস পাঠাগার তাকে স্মরণ করছে জেনে আশান্বিত হলাম।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ আরও বলেন, বরেণ্য ব্যক্তিদের স্মরণে সাহিত্য আড্ডার মধ্য দিয়ে প্যাপিরাস পাঠাগার মানুষের মনে জায়গা করে নেবে বলে আমার বিশ^াস। এ আড্ডা যেন থেমে না যায়।

অনুষ্ঠানে রেনেসাঁর কবি ফররুখ আহমদ-এর  ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন, জলছবির সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ, বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, সাংবাদিক ও সমাজসেবক আশিক খান, চর্যাপদ সাহিত্য একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি, পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, সাংবাদিক জামাল আখন্দ সাহিত্যানুরাগী মেহেদী হাসান, তানিয়া আক্তার ও ঝর্না আক্তার।

অনুষ্ঠানে অতিথিদের সম্মানে সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী মজুমদার এবং কবিতা আবৃত্তি করেন প্রাপ্তি ও অপ্তি।

বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, ফররুখ আহমদ কবিতার মাধ্যমে অন্ধকারচ্ছন্ন পিছিয়ে পড়া সমাজকে সামনে এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছেন। বর্তমান সময়ে তার কবিতা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দেশবরেণ্য কবি আল মুজাহিদীর মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়। রেনেসাঁর কবি ফররুখ আহমদ-এর ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।

সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন