প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ১২:০০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লেফটেন্যান্ট পদে কমিশন লাভ হাজীগঞ্জের সন্তান আবীর আলমের

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন, হাজীগঞ্জের মো. আবীর আলম। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) টানা তিন বছরের কঠোর ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে করে তিনি এ কমিশন লাভ করেন।

গত ১৮ জুন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত গৌরবময় কমিশনিং অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে লেফটেন্যান্ট র‍্যাংক ব্যাজ পরিধান করেন, মো. আবীর আলম। তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রামের মিয়াজী বাড়ীর সন্তান।

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে আবীর আলমের বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খোরশেদ আলম এবং মাতা আমেনা বেগম নিজ হাতে তার কাঁধে লেফটেন্যান্ট র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত স্বজনদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করে।

আবীর আলমের বাড়ি হাজীগঞ্জে হলেও তিনি রাজধানী ঢাকায় বেড়ে উঠেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তার বাবা দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত।

পরিবারের পাশাপাশি তার এ সাফল্যে উচ্ছ্বসিত এন্নাতলী গ্রামের সর্বস্তরের মানুষ। এলাকার বাসিন্দারা মনে করেন, আবীরের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তার এই সাফল্যের খবরে গ্রামবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা নবীন এই সেনা কর্মকর্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, দেশপ্রেম, সততা ও নিষ্ঠার মাধ্যমে আবীর আলম বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশ ও জাতির সেবা করবেন।

সকলের কাছে লেফটেন্যান্ট মোঃ আবীর আলমের জন্য দোয়া তার বাবা মা ও পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা, সাফল্য এবং কর্মজীবনে আরও সম্মান ও মর্যাদা দান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন