প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ১০:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে বৃত্তি প্রদান ও ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের আয়োজনে শনিবার (২০ জুন) রাত ৮ টায় চাঁদপুর ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি প্রদান  ও ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে জেলার ১৩ জন আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থসহ শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়। একইসঙ্গে নিজ নিজ পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ চাঁদপুরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ জন কর্মকর্তার হাতে ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৬৫ বাংলাদেশ-এর অ্যাডিশনাল কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রোম্মান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান অত্যন্ত মহৎ উদ্যোগ। চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব দীর্ঘদিন ধরে যে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে এ ধরনের কার্যক্রম সমাজকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান পিপি শেখ মনির হোসাইন বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান গিয়াসউদ্দিন মিলন, ক্লাবের সাবেক সভাপতি ও সদস্যবৃন্দ, চাঁদপুর রোটারি ক্লাব-এর সভাপতি ও সদস্যবৃন্দ, হিলসা সিটি রোটারি ক্লাব-এর সভাপতি ও সদস্যবৃন্দ, চাঁদপুর চেম্বার অব কমার্স-এর সভাপতি ও সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শিক্ষার প্রসার, মানবিক মূল্যবোধের বিকাশ এবং পেশাগত উৎকর্ষ সাধনে রোটারির ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সমাজের কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান সমাজকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, শিক্ষাবৃত্তি প্রদান ও ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড—এই দুটি সিগনেচার প্রকল্প চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব গত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন