প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ১১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় প্রেসক্লাব সভাপতিকে ইল্শেপাড় ও চাঁদপুর কন্ঠের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দৈনিক ইল্শেপাড়ের পক্ষে হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ ও চাঁদপুর কণ্ঠের পক্ষে ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল শুক্রবার (১৯ জুন) স্ব-স্ব পত্রিকার পক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানান।
এদিন তিনি চাঁদপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিলে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় হাসান হাফিজের সহধর্মিণী শাহিন আক্তার, কবি জামশেদ ওয়াজেদ, মানবজমিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ পাটওয়ারী রাসেল উপস্থিত ছিলেন।
এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনায়েত হোসেন মজুমদার, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ’সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। একই সময়ে হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন