কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার (২২ জুন) বাদ আসর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের নেতৃত্বে ঘোষেরহাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমারডুগি, জাফর বাড়ি, পল্লী বিদ্যুৎ এলাকা, মোল্লা বাড়ি, চেয়ারম্যান মার্কেট ও আড়ি বাড়ি প্রদক্ষিণ করে মহামায়া পূর্ব বাজারে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় সভাপতির বক্তব্যে স্বপন মাহমুদ বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে তা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে হবে। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বিভিন্ন স্লোগানে স্লোগানে উক্ত প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য এস.এম. বাকের খন্দকার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মোশারফ হোসেন কারী, নজরুল ইসলাম বাবলু, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, শামীম খান, রবিউল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, মজিবুর রহমান খান, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, শাহ মাহমুদ সেলিম হাজী ও অলিউল্লাহ গাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নুর আলম, সদস্য সচিব শাকিল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক শওকত কারী, জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সাবেক দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর গাজী, সাংগঠনিক সম্পাদক শরীফ গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মাসুদ হোসেন