প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ৮:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নিরাপদ অভিবাসন ও অভিবাসীদের অধিকার রক্ষায় এমআরপিসির অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরে নিরাপদ অভিবাসন ও অভিবাসীদের অধিকার সুরক্ষায় কাজ করা মাইগ্রেশন রাইটস অ্যান্ড প্রটেকশন কমিটি (এমআরপিসি)-এর অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন।

তিনি বলেন, নিরাপদ, নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অভিবাসনপ্রত্যাশীদের সঠিক তথ্য প্রদান, দক্ষতা উন্নয়ন এবং আইনি সহায়তা নিশ্চিত করা গেলে প্রতারণা ও ঝুঁকিপূর্ণ অভিবাসন অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের সঠিক তথ্য ও পরামর্শ প্রদান নিশ্চিত করতে হবে। দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে পা না দিয়ে সরকারি অনুমোদিত মাধ্যমে বিদেশে যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, দালাল ও প্রতারক চক্রের অপতৎপরতা সম্পর্কে সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশগমনের তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, অভিবাসীদের অধিকার সুরক্ষা ও নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি। এ লক্ষ্যে চাঁদপুর প্রেসক্লাব সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে যাবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিডিএর জেলা সমন্বয়ক মো. নাজমুল আহসান।

এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর  প্রেসক্লাবের  সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান, সিসিডিএর প্রকল্প ব্যবস্থাপক এ কে এম মাহাতাব উদ্দীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ সাফায়েত হুসাইন, চাঁদপুর জজ কোর্টের অ্যাডভোকেট রুজি আক্তার, হাজীগঞ্জ পৌরসভা এমআরপিসি সদস্য জিয়াউর রহমান, তরপুরচন্ডী ইউনিয়ন এমআরপিসি সভাপতি মোঃ নাজমুল হাসান

সভায় উপস্থিত ছিলেন এমআরপিসি কমিটির সদস্য, অভিবাসী পরিবারের সদস্য, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পাসপোর্ট অফিস, প্রবাসী কল্যাণ ব্যাংক, আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা মাইগ্রেশন সমন্বয় কমিটির প্রতিনিধিরা।

উল্লেখ্য, শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সিসিডিএ ২০০৭ সাল থেকে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় চাঁদপুর জেলার সদর, মতলব দক্ষিণ, মতলব উত্তর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৩৭টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভায় ‘Strengthened and Informative Migration Systems (SIMS) Phase-II’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ৪ বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা প্রদান, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন