প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২ । ১:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজা, ৪৩ পিস ইয়াবা ও তিন বোতল তরল মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার কাউনিয়া উপজেলার মৃত সালাম ঢালীর পুত্র মোঃ মিরাজুল ঢালী (৫২), একই এলাকার আলী আকবর মিয়ার স্ত্রী খুকুমনি (২৪) এবং কচুয়া উপজেলার আলিয়ারা গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র মোঃ ইকবাল (২৯)।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম ও মোঃ মামুনুর রশিদ মামুন সরকার এবং সহ উপ-পরিদর্শক মফিজুল ইসলাম সঙ্গীয় র্ফোস নিয়ে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে চাঁদপুর টু কুমিল্লা আঞ্চালিক মহাসড়কের কচুয়া থানাধীন আশ্রাফপুর কুটুমবাড়ি রেস্তোরায় অভিযান চালিয়ে মোঃ মিরাজুল ঢালী ও খুকুমনি কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

একই দিন উপজেলার আলীয়ারা বাজারের তরকারি পট্রি আলমগীর হোসেন এর মুদি দোকানের সামনে তিন বোতল তরল মদ ও ৪৩ পিস ইয়াবা এবং ৫শত গ্রাম গাঁজাসহ মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন