প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ । ১০:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ

প্রেস বিজ্ঞপ্তি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাজীগঞ্জ-শাহরাস্তি (চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটোয়ারী, অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মজুমদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন