প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ । ৩:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় রচনা প্রতিযোগিতায় সাফল্যের পর চাঁদপুর ডিসির সঙ্গে সামিরার সাক্ষাৎ

সাইদ হোসেন অপু চৌধুরী

জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের গৌরবময় সাফল্যের পর চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সামিরা জাতীয় পর্যায়ে অর্জিত সম্মাননা, সনদপত্র ও পুরস্কার জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন।

এ সময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সামিরার অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে এমন কৃতিত্ব শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। সামিরার এ সাফল্য জেলার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমি আশা করি, সে ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করবে।

তিনি আরও বলেন, মেধা, অধ্যবসায় ও সৎ প্রচেষ্টার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামিরার মতো শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে।

সামিরা মেহনাজ নুসরাত জেলা প্রশাসকের আন্তরিক শুভেচ্ছা, মূল্যবান পরামর্শ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা জোগাবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে স্মৃতিচিহ্ন হিসেবে আলোকচিত্র ধারণ করা হয়। এ সময় উপস্থিত সবাই সামিরা মেহনাজ নুসরাতের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান ও নুসরাতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন