প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ১২:৪৯ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা : নবাগত এসপি মিজানুর রহমান

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সঙ্গে চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায়  চাঁদপুরের  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পুলিশ-সাংবাদিক পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান। এসময় তিনি বলেন, আমাকে এক সপ্তাহ সময় দিন। কিশোর গ্যাং কীভাবে পরিচালিত হচ্ছে, তা দেখি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাংবাদিকদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন,সাংবাদিকরা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এটাই আমার প্রত্যাশা।

তিনি জানান, জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট স্থাপন, শহরকে ধাপে ধাপে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, মাদকবিরোধী অভিযান জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং থানায় মামলা দায়েরের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, মাদকসেবী ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে ডোপ টেস্ট করা হবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে বিকল্প পরিকল্পনা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল করা হবে। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুরে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক বজায় থাকবে। তিনি মাদক নির্মূল, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জেলা পুলিশের চলমান কার্যক্রমের প্রশংসা করেন।

এসময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, শাহদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র সাংবাদিক মুনির  চৌধুরী ,দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, সময় টিভির নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুরের সম্পাদক কে এম মাসুদ, এনটিভির জেলা প্রতিনিধি মো: শরীফুল ইসলাম।

বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখা, কিশোর গ্যাং দমন, সামাজিক অবক্ষয় রোধ এবং শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনগণকে আরও উন্নত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, আল ইমরান শোভন, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক আজকের কাগজের জেলা প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক মিজানুর রহমান।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান। সভায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন