চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৬ নং ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত হলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ সোহেল হোসেন সোহাগ।
গত ২৯ জুন (সোমবার) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে উক্ত ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি এস এম এন জামিউল হিকমা।
মোঃ সোহেল হোসেন সোহাগ এর আগে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে- সভাপতি পদে মোঃ আব্দুল মতিন, পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাকী। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- মোঃ আতিকুর রহমান, সীমা আক্তার, কাকন চক্রবর্তী, মোঃ কবির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, ফারজানা বেগম, সালমা আক্তার, মোঃ মহসিন ও রাফিয়া আক্তার। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব আক্তারুন্নাহার।

মাসুদ হোসেন