প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ১০:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আলিম পরীক্ষার প্রথম দিনেই এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত-১৭

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে অসদুপায় অবলম্বনের দায়ে আলিম পরীক্ষার প্রথম দিনেই এক ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ২০২৬ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার প্রথম দিনে ‘কুরআন মাজিদ’ (বিষয় কোড: ২০১) বিষয়ের পরীক্ষা চলাকালীন এই বহিষ্কারের ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. ইমাম হোসেন। সে উপজেলার রাগৈ ইসলামীয়া আলিম মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

সংশ্লিষ্ট প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শাহরাস্তি-০১ কেন্দ্রের ভোলদিঘী কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।

পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করার বিষয়টি হাতেনাতে ধরা পড়লে শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ওই পরীক্ষার্থীকে বহিষ্কার আদেশ দেন ।
​

বহিষ্কৃত পরীক্ষার্থী মো. ইমাম হোসেনের রোল নম্বর ১৭০১৮৭ এবং রেজিস্ট্রেশন নম্বর ২২১৮০৫১৭০৯ (পিতা: জলিল উদ্দিন, মাতা: মোসা: লিপি)।

পরীক্ষা চলাকালীন ওই কক্ষের হল পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন হোসেনপুর গাউসীয়া মাদ্রাসার শিক্ষক মো. আব্দুস সাত্তার। ভোলদিঘী কামিল মাদ্রাসা কেন্দ্র সূত্রে আরও জানা যায়, চলতি বছরের আলিম পরীক্ষায় উক্ত কেন্দ্রে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬৭ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ২৫০ জন পরীক্ষার্থী উপস্থিত থাকলেও ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কেন্দ্রটিতে মোট ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন