প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে দুই মাস ধরে বাখরাবাদ গ্যাস লাইনের পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রায় ৬০ দিন ধরে গ্যাসের পাইপ লিকেজ হয়ে বের হচ্ছে গ্যাস। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাখরাবাদ গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে মতলব পৌরসভার নবকলস এলাকায় আবাসিক লাইনের গ্যাস বুদবুদ করে বের হচ্ছে। দীর্ঘদিন এই অবস্থায় লাইনটি থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে গ্যাস বের হচ্ছে। গ্যাস লাইন লিকেজ। যেই এলাকায় গ্যাস পাইপ লিকেজ এটি একটি জনগুরুত্বপূর্ণ স্থান। এর পাশ দিয়ে শত শত মানুষ চলাচল করে। এর কয়েক গজ ভিতরেই মতলব সরকারি কলেজ।এলাকাটিও জনবসতিপূর্ন। এ অবস্থা চলতে থাকলে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ভয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয় এলাকাবাসীর।
রাসেল প্রধানসহ নবকলস এলাকার একাধিক বাসিন্দা বলেন, গ্যাস পাইপটি কিছু অংশ পানির উপর, কিছু অংশ পানির নিচে। তবে হালকা পানির নিচে যেই অংশটুকু ওই জায়গা দিয়ে গ্যাস বের হচ্ছে গত ২ মাস ধরে। সারাক্ষণ বুদবুদ করে বের হচ্ছে এই গ্যাস। গ্যাস লাইনের পাইপ দ্রুত মেরামত করতে হবে। না হয় বড় ধরনের দূর্ঘটনাও ঘটতে পারে। মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা।
চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, এ ব্যাপারে আমি অবগত ছিলাম না। এখন জেনেছি অবশ্যই দ্রুত গ্যাস লাইন মেরামত করা হবে।
দূর্ঘটনা এড়াতে গ্যাস লাইনের পাইপ দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন