চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১৩৯ নং ভাষাবীর এম এ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
গত ২৯ জুন (সোমবার) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে উক্ত ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি এস এম এন জামিউল হিকমা।
নবগঠিত কমিটিতে- মোঃ সাকিব পাঠানকে সভাপতি, মোঃ মাহমুদুল হাসানকে সহ সভাপতি ও পদাধিকার বলে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনা আক্তারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- আসমা আক্তার, মোঃ নুরুল ইসলাম, তনয় রায়, মিঠু রানী রায়, নাছরিন আক্তার, ফাহিমা আক্তার, মোঃ মাসুদ হোসেন, মোঃ রিপন পাটওয়ারী ও মোঃ আলী আকবর। নবগঠিত কমিটির সদস্যরা সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়।
এতে সই করেছেন মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব আক্তারুন্নাহার।

মাসুদ হোসেন