প্রকাশের সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬ । ১০:২৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মহামায়া সপ্রাবি’র সভাপতি নির্বাচিত হলেন শাহমাহমুদপুর ইউপি সদস্য কবির হোসেন রনি

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৩৩নং মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি।
গত ২৯ জুন (সোমবার) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তের আলোকে উক্ত ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি এস এম এন জামিউল হিকমা।
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ও মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কবির হোসেন রনি বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নবগঠিত কমিটির অন্যান্যদের মধ্যে- সহ সভাপতি পদে ওয়াসিম হোসেন, পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আক্তার। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- মোঃ সাইফুল ইসলাম, রাবেয়া আক্তার, সাথী আক্তার, মোস্তফা পাটওয়ারী, মাওলানা ওয়াজিউল্যাহ, সুমন বকাউল, আকলিমা আক্তার, শারমিন আক্তার ও মোঃ হাবিবুর রহমান।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
জানা যায়, এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব আক্তারুন্নাহার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন