প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ । ১০:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পল্লীর টেকসই উন্নয়নে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার আহ্বান : মমিনুল হক এমপি

মোঃ মাসুদ রানা
চাঁদপুরের শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ ঋণগ্রহীতাদের সম্মাননা, গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রেষ্ঠ ঋণগ্রহীতাদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান এবং সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক এমপি ।
অনুষ্ঠান মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য  প্রধান অতিথি প্রকৌশলী মমিনুল হক এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে দেশের গ্রামগুলোকে উন্নত করতে হবে। পল্লী উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, সরকার বিআরডিবির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছে। শাহরাস্তি ও হাজীগঞ্জের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সুফলভোগীদের দেওয়া ঋণ উৎপাদনমুখী কাজে ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, উপজেলা প্রশাসন বিআরডিবির সঙ্গে সমন্বয় করে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সুফলভোগীদের মাঝে উপকরণ ও পুরস্কার বিতরণ সেই প্রচেষ্টারই অংশ। তিনি বলেন, সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে গ্রামের নারী-পুরুষ দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সফল আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শাহ জালাল বলেন, বিআরডিবির কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলা। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সুফলভোগী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শাহ জালাল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন