প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কুরবানি হাটের লাভের টাকা মসজিদে দিলেন বিএনপি নেতারা

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নে কুরবানির ঈদ উপলক্ষে ইজারাকৃত ধড্ডা বাজারের পশুর হাট থেকে প্রাপ্ত লভ্যাংশের অর্থ এলাকার বিভিন্ন মসজিদে দান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) জোহরের নামাজের পর ইউনিয়নের বিভিন্ন মসজিদে উপস্থিত হয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মসজিদ কর্তৃপক্ষের হাতে এ অর্থ তুলে দেন। হাট পরিচালনার ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট লাভের অর্থ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও কল্যাণে দান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. এম. এ. কাহ্হার মজুমদার, সদস্য সচিব টিটু চৌধুরী, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জুয়েল পণ্ডিত, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মহিন মজুমদার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লভ্যাংশের অর্থ যেসব মসজিদে প্রদান করা হয়েছে সেগুলো হলো— ধড্ডা মিয়াবাড়ি জামে মসজিদ, মধ্য ধড্ডা দিঘিরপাড় জামে মসজিদ, মুন্সিবাড়ি সংলগ্ন রাহমাতাল্লিল আলামিন সুন্নিয়া জামে মসজিদ, গৌড়েশ্বর পশ্চিমপাড়া মদিনাতুল জামে মসজিদ, গৌড়েশ্বর মজুমদার বাড়ি জামে মসজিদ এবং সরকারবাড়ি সংলগ্ন মসজিদে তাকওয়া জামে মসজিদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ছাড়া আরও একটি মসজিদে শিগগিরই নগদ অর্থ প্রদান করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন