প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১০:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্যের যোগদান, নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বাংলাদেশ আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি রোগী ও সেবাগ্রহীতাদের সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জানা যায়, সারা দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য নিয়োগের সরকারি উদ্যোগের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এই সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আনসার সদস্যরা হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা, রোগী ও স্বজনদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এতে হাসপাতালের সেবার পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই উদ্যোগের ফলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবার মান আরও একধাপ এগিয়ে যাবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন