প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) গ্রেপ্তাকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক নির্দেশনায় অভিযান চালিয়ে ৯ জুলাই রাতে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এসআই মো. ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ ঘোড়াধারী এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় সোবহান গাজীর ছেলে রনি গাজী (২৬) কে  গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মাদক, কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধ নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন