প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ১২:২৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মেতে ২১ হাজার -জুনে ১ লাখ ১৯ হাজার; হাজীগঞ্জে শিল্পপ্রতিষ্ঠানে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল!

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ধেররা বাজারে অবস্থিত স্বর্ণালী পিভিসি পাইপ রিসাইকেল ফ্যাক্টরি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ তুলেছে। ফ্যাক্টরির মালিক সৈয়দ মাহমুদ শাহ দাবি করেছেন, ভুল মিটার রিডিংয়ের কারণে জুন মাসে তাদের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেড়ে গেছে, যা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমকে হুমকির মুখে ফেলেছে।

তিনি জানান, মে মাসে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিল ছিল প্রায় ২১ হাজার টাকা। অথচ জুন মাসে বিল এসেছে ১ লাখ ১৯ হাজার ৪৩৭ টাকা, যা আগের কয়েক মাসের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

ফ্যাক্টরি মালিকের অভিযোগ, শিল্প মিটারের রিডিং নেওয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজে উপস্থিত না থেকে একজন অনভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে মিটার রিডিং করিয়েছেন। এতে ভুল রিডিংয়ের কারণে অতিরিক্ত বিল তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

সৈয়দ মাহমুদ শাহ বলেন, তার প্রতিষ্ঠানে প্রায় ২০ জন শ্রমিক কর্মরত রয়েছেন। অস্বাভাবিক এই বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রতিষ্ঠানের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। এভাবে চলতে থাকলে কারখানা বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে ২০ জন শ্রমিক এবং তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, “এই অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে আমাদের প্রতিষ্ঠান বড় ধরনের সংকটে পড়েছে। দ্রুত বিষয়টি সমাধান না হলে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে যাবে।”

এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দ্রুত কারখানায় এসে মিটার পরীক্ষা, প্রকৃত ইউনিট যাচাই এবং সেই অনুযায়ী জুন মাসের বিল পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যথাযথ সমাধান না হলে বিষয়টি নিয়ে তিনি আইনের আশ্রয় নেবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন