প্রকাশের সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬ । ৯:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সাংবাদিকপুত্র নাভান মনির মাহিরের বৃত্তি লাভ

নিজস্ব প্রতিনিধি

সারাদেশে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মনির হোসেনের ছেলে নাভান মনির মাহির পঞ্চম শ্রেণী থেকে সরকারি (প্রাথমিক) বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে  বৃত্তি লাভ করেছেন।

ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণি থেকে ২০২৫ সালে পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেন মাহির ।

তার এই সাফল্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পরিবার ও আত্মীয়-স্বজনরা দোয়া ও আনন্দ প্রকাশ করেছেন। মাহির তার শিক্ষক, বাবা-মা এবং সকল শুভাকাক্সক্ষীর দোয়া ও আশীর্বাদ চেয়েছেন, যাতে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে পারে।

উল্লেখ্য, মাহির ২০২৪ সালে ৪র্থ শ্রেণী থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন  বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেও  মাহির বৃত্তি লাভ করেছিলেন ।

নাভান মনির মাহিরের পিতা সাংবাদিক মনির হোসেন. সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও , চাঁদপুর জেলা পাঠক প্রিয় দৈনিক ইলশেপাড় পত্রিকার সহকারী সম্পাদক এবং চাঁদপুর জজ কোর্টের শিক্ষানবিস এ্যাডভোকেট হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি চাঁদপুর মেরিন হাসপাতাল ও কনসালটেন্ট সেন্টার ও চাঁদপুর মেহরাজ ফাস্টফুড এন্ড কফিশপ. মেহরাব কম্পিউটার এর সত্বাধিকারী। তাঁর সন্তানের ধারাবাহিক সাফল্যতার জন্য ও সু সন্তান হয়ে মানবিক মানুষ হয়ে সমাজ ও মানবতার কল্যাণে নিয়োজিত থাকতে পারে সকলে কাছে দোয়া চেয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন