চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মধ্য শাহতলী বাইতুল আমিন জামে মসজিদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জুলাই অনুষ্ঠিত এক সভায় উপদেষ্টা পরিষদ ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে গণমাধ্যমকর্মী সজীব খান সভাপতি এবং রাসেল গাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ইমন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ গাজী ও হাবিব গাজী, কোষাধ্যক্ষ সোহেল গাজী ও ফরিদ গাজী, সাংগঠনিক সম্পাদক মিলন গাজী, দপ্তর সম্পাদক মাহফুজ গাজী, ধর্মবিষয়ক সম্পাদক সাব্বির গাজী, প্রচার সম্পাদক রহমান গাজী, সহ-প্রচার সম্পাদক শরীফ গাজী এবং শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহিম গাজী।
উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ছোবহান গাজী, আবুল খায়ের গাজী, আবু তাহের বেপারী, আরিফ গাজী, আবু তাহের গাজী, আব্বাস গাজী, লোকমান গাজী, ছাত্তার গাজী, রাকিব গাজী ও রায়হান গাজী।
সভায় উপস্থিত মুসল্লিরা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নতুন কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি