চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাউড়া এলাকার বাসিন্দা জিহাদ হোসেন তুহিন (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তিনি আক্তার হোসেনের ছেলে এবং বাউড়া সবর আলী মাস্টার বাড়ির বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, ২০২৬ সালের ১৫ জুলাই ভোরে তিনি বলিয়া আবু হানিফা মাদ্রাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ জিহাদের গায়ের রং ফর্সা এবং বয়স প্রায় ১৫ বছর।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে অনুগ্রহ করে তার বাবা আক্তার হোসেনের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৬৪১৬৫৭৫২৬

নিজস্ব প্রতিনিধি