প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ১২:০৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাজীগঞ্জ উপজেলা শাখা।

অনুমোদিত কমিটিতে মোঃ মহিউদ্দিন মাইনুকে সভাপতি, মোঃ নুরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ সাইফুল ইসলাম মিয়াজীকে সাধারণ সম্পাদক, মোঃ জামাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ ওমর আল ফারুককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোঃ মোশাররফ কামাল সুমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শুক্কুর আলম স্বাক্ষরিত অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে যে, কমিটি অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট জমা দিতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন