প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ১২:১৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জুলাই কেবল একটি মাস নয়, জুলাই একটি ত্যাগ : ড. জালাল উদ্দিন এমপি 

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলা জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই কেবল একটি মাস নয়, জুলাই একটি ত্যাগ, আত্মদান ও রাষ্ট্র সংস্কারের মহাকাব্য। তাই জুলাইকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় এমপি আরও বলেন, আমাদের দেশে এত বড় গণঅভ্যুত্থান এর আগে কখনো হয়নি। নিহত ও আহত শহীদ জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়েছিলো বলেই, যে অপশাসনের ধারা সৃষ্টি হয়েছিলো সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। তাই শহীদ জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন, তাদের অবদানকে যুগ যুগ ধরে অবিস্মরণীয় করে রাখা ও তাদের পাশে দাঁড়াতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। এ অধিপ্তরের মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই, জুলাই যোদ্ধা আলম খান, জুলাই যুদ্ধে নিহত রাবির পিতা, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ। আলোচনা শেষে জুলাই যুূদ্ধে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন