প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ । ৮:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রবাহ-এর সন্মাননা পেলেন এডভোকেট জহিরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি
জেলার জনপ্রিয় শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক চাঁদপুর প্রবাহ-এর গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে দীর্ঘদিনের  পরিচিত মুখ সাংবাদিক সম্মাননা স্মারক গ্রহণ করেছেন এডভোকেট জহিরুল ইসলাম।
পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক হিসাবে সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন কাজ করে যাওয়ার পাশাপাশি জেলার মফস্বল সাংবাদিক থেকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে এডভোকেটশীপ অর্জন করায় পত্রিকার পক্ষ থেকে  স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
 জেলার গণমাধ্যমে সাংবাদিক জহিরুল ইসলাম নানা প্রতিবেদনে অবদান প্রশংসনীয় এবং তাঁর মতো নিবেদিত  মাঠের সাংবাদিক থেকে চাঁদপুর জেলা  আইনজীবী সমিতির  সদস্য হিসেবে এডভোকেটশীপ অর্জন করায় তার  এ কৃতিত্বকে স্বাগত জানানো হয়। মাঠের সাংবাদিকদের  মধ্যে একজন এডভোকেট জহিরুল ইসলামকে তার এ সফলতার সম্মানিত করায় নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবে।
সম্মাননা গ্রহণের পর জহিরুল ইসলাম জয় দৈনিক চাঁদপুর প্রবাহ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এডভোকেটের পাশাপাশি  ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথি স্থানীয় সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক,  দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক, প্রকাশক, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুধীজন

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন