প্রকাশের সময়: শনিবার, ১২ মার্চ, ২০২২ । ৫:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামে মরহুম ডাক্তার মোশারেফ হোসেন ও কামরুন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার বিকেলে রুহিতারপাড় চৌধুরী বাড়িতে মরহুম ডাক্তার মোশারেফ হোসেন ও কামরুন নেছা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্থ তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাসুদ চৌধুরী বাবু। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মিজানুর রহমান চৌধুরী, পৌর যুবলীগ নেতা মোঃ শাহাদাত হোসেন।

রুহিতারপাড় গ্রামের দিনমজুর কবির উদ্দিন প্রধানকে গৃহ নির্মাণ করার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন