মতলবের উপাদী দক্ষিণে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ডাক ফাউন্ডেশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ইউনিয়নের কোটরাবন্দে সাংগঠনের দাপ্তরিক কার্যালয়ে উক্ত সভা সম্পন্ন হয়।
রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক ও সংগঠনের উপদেষ্টা হাফেজ আব্দুর রহমান এর সভাপতিত্বে এতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি জুয়েল হাজী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন। আলোচনা সভা শেষে উক্ত এলাকার একজন অসহায় নারীকে সেলাই মেশিন তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সংগঠনের সদস্যরা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল মিজির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ডাক ফাউন্ডেশনের উপদেষ্টা সাদ্দাম হোসেন, মাইনুদ্দিন মিজি, কোষাধ্যক্ষ আনোয়ার মজুমদার, দপ্তর সম্পাদক রিমন মিজি, সমাজ কল্যাণ সম্পাদক সুজন মিজি, সদস্য মিজান মিজি, হালিম মিজি, বিল্লাল মিজি, রাকিব বেপারী, নাইম মিজি, আরমান মিজি, সজিব মিজি, ওমর ফারুক, রাকিব মিজি সহ উক্ত এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন সংকট মুহুর্তে সামাজিক সংগঠন ব্যাপক তাৎপর্য ভূমিকা রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, বর্তমানে সমাজে রয়েছে অসংখ্য নামে-বেনামে সামাজিক সংগঠন। তাই মানবতার ডাক ফাউন্ডেশন অতীতের ন্যায় আগামীতেও সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।
জানা যায়, সংগঠনের সভাপতি মোঃ মামুন খান এর দিক নির্দেশনায় প্রতিষ্ঠার পর থেকে মহামায়ায় মাদক বিরোধী মানববন্ধন ও প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করার পাশাপাশি মসজিদের অজুখানার উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রেখেছেন।

মাসুদ হোসেন