প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৯:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র মহামায়া বাজারের ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়।
সরকারি নিবন্ধনকৃত মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জসিম উদ্দিন বেপারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামায়া বাজার ইজারাদার আবু তাহের খোকন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, অভিভাবক সদস্য সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, সমিতির উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম, রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সাজ্জাদুল হক সোহাগ, আফসার ইয়ামিন রনি প্রমূখ।
এছাড়াও মহামায়া বাজার ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন, মাসুদ হোসেন বেপারী, জসিম উদ্দিন হৃদয়, আক্তার হোসেন পাটওয়ারী, আব্দুল কাদির, সালাউদ্দিন খান, ইকবাল হোসেন, ইয়াছিন ভুঁইয়া সহ আরো অনেকে। এসময় সমিতির বিগত মাসগুলোর হিসাব ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন দায়িত্বশীলরা। পরে উপস্থিত সকল ব্যবসায়ীর মাঝে রাতের খাবার তুলে দেওয়া হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল হক সেলিম, সমিতির সিনিয়র সহ সভাপতি মোবারক হোসেন গাজী, সহ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শামিম, কোষাধ্যক্ষ মোঃ বরকত উল্লাহ, সদস্য মিলন হাজী সহ সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন