প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল ১৮ জুলাই প্রেসক্লাব সদস্য, সাংবাদিক ও পরিবারের সদস্যদের মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করায় অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

প্রসঙ্গত : গতকাল চাঁদপুর প্রেস ক্লাবের মিলনায়তনে  দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রায় তিন শতাধিক সাংবাদিক ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন