প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১১:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মকবুল ও সম্পাদক পারভীন

মোঃ মাসুদ রানা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শাহরাস্তি উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মকবুল আহমেদ মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারভীন সুলতানা লাজলী।
কমিটি অনুমোদনের খবরে শাহরাস্তি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষক নেতা ও শুভানুধ্যায়ীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন: নির্বাহী সভাপতি মো. জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি (১) মোহাম্মদ রুহুল কুদ্দুস লিটন, সিনিয়র সহ-সভাপতি (২) মোহাম্মদ রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি (৩) নাজমা বেগম, সহ-সভাপতি মো. আলী আক্কাস পাটোয়ারী, মো. শিবলী সাজ্জাদ, মো. হেলাল উদ্দিন, হামিদা বেগম ও ইভা রানী দে, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাজলী, নির্বাহী সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহারুল ইসলাম ও আফরোজা আক্তার রুমা, যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন, মো. তাজুল ইসলাম ও আসমা হাসিনা, সহ-সম্পাদক মাজহারুল ইসলাম, মো. বেলাল হোসেন ও মাহমুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. হাসান জুলহাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন, মহিলা সম্পাদক হোসনে আরা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, সহ-অর্থ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক মো. আবু তাহের, শিক্ষা সম্পাদক মো. সাফায়েত হোসেন, সাহিত্য সম্পাদক মোহাম্মদ দলিলুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক মো. মনির আহমেদ, যোগাযোগ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, প্রচার সম্পাদক মো. রবিউল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সমবায় সম্পাদক খোকন চন্দ্র মজুমদার, মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. আনিসুর রহমান, আইসিটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন, ক্রীড়া সম্পাদক মো. মোতাহের হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক লতা রানী দে, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আব্দুল আজিজ, আইন বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা, কল্যাণ ট্রাস্ট সম্পাদক মো. আব্দুর রহিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া, নাট্য বিষয়ক সম্পাদক ফয়জুন নেসা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. মাসুদ আলম, কাব স্কাউট সম্পাদক জান্নাতুল ফেরদাউস, পরিকল্পনা সম্পাদক রাহানা আক্তার এবং সম্মানিত সদস্য মো. জাকির হোসেন ভূঁইয়া, মো. মনিরুজ্জামান ও বিমল চন্দ্র।
নবনির্বাচিত সভাপতি মকবুল আহমেদ মজুমদার বলেন, “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কার্যকর ভূমিকা পালন করাই হবে আমাদের অঙ্গীকার।
সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাজলী বলেন, “শিক্ষকদের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সকল শিক্ষককে সঙ্গে নিয়ে শাহরাস্তি উপজেলা শাখাকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও কার্যকর সংগঠনে পরিণত করার পাশাপাশি শিক্ষাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আমরা কাজ করে যাব।
কমিটি অনুমোদনের পর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। শিক্ষক নেতারা বলেন, নতুন এ কমিটি শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করে তুলবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন