রোববার (১৯ জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সুভাষ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন পদানিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি সুমন হোসেন, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফয়েজ পাটোয়ারী এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাবেদ পাটোয়ারী।
এ সময় অতিথিরা নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিনিধি