প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬ । ৭:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব

কচুয়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় স্থানীয় মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, এ্যারেটর, ফল ও সবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা ফিশারি প্রজেক্টে   সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. মাহমুদুল হাসান রাসেল।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ‍সাওকাত হোসেন সুমন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
মৎস্য অধিদপ্তরের এ প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে নির্বাচিত গৃহস্থলী কাজে ব্যবহ্রত প্রকুরে দেশীয় প্রজাতীর মাছ চাষ প্রদর্শনী ৭ জন ও প্রযুক্ত প্রদর্শনী ৪ জনকে উপকারভোগী মৎস্য চাষির মধ্যে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে স্থানীয় চাষিদের উদ্বুদ্ধ করা, গৃহস্থালি পুকুরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন