প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ৯:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর ফাউন্ডেশন এর পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার   এস এম এন জামিউল হিকমা’র পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক বলেন, চাঁদপুর ফাউন্ডেশন মানুষের কল্যানে কাজ করবে, চাঁদপুরবাসীর জন্যই কাজ করবে। চাঁদপুর ফাউন্ডেশন থেকে প্রতিবছর চাঁদপুরের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা হবে। শিক্ষার কল্যাণে ব্যয় ছাড়াও স্বাস্থ্য, ক্রীড়া, সহ অন্যান্য খাতেও ব্যয় করতে হবে। চাঁদপুর ফাউন্ডেশন থেকে উচ্চ শিক্ষার জন্য মেধাবী  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া।
তিনি বলেন, চাঁদপুর ফাউন্ডেশন এর জমি নিয়ে যে সমস্যা ছিল তা সমাধান হয়েছে,চাঁদপুর ফাউন্ডেশনের নামে জমা-খারিজ (রের্কড) হয়েছে ।সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং জায়গা বুঝে নেওয়া হয়েছে। এখন কিভাবে এ ফাউন্ডেশন এর আয় বৃদ্ধি করা যায় সে ব্যবস্থা করতে হবে।
সভায় চাঁদপৃর ফাউন্ডেশন এর ভূমিতে বহুতল নতুন আধূনিক মার্কেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এসময় সভায় অংশ নেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর এসিল্যান্ড বাপ্পী দত্ত রনি,  চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এড: শামছুল ইসলাম মন্টু, চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহ,
সোনালী ব্যাংক, চাঁদপুর শাখার ম্যানেজার এর প্রতিনিধি ব্যাংকের কোষাধ্যক্ষ মো: মফিজ উদ্দিন সহ কমিটির সদস্যবৃন্দ ।
সভায় ফাউন্ডেশন এর নীতিমালা গঠন করতে একটি উপ-কমিটি গঠন করা হয়৷
ফাউন্ডেশন এর মার্কেট করার বিষয়ে একটি উপ-কমিটি গঠন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন