প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ । ১২:৫০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ পৌর যুবদলের ১নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাজীগঞ্জ পৌরসভা শাখার অধীনে পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. রাসেল হোসেন খাঁন এবং সদস্য সচিব নাজমুল হোসেন রাজনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত আংশিক কমিটিতে আজহারুল ইসলাম (আরমান)-কে সভাপতি, রবিউল ইসলাম রবি-কে সিনিয়র সহ-সভাপতি, জামাল হোসেন জমাদ্দার-কে সহ-সভাপতি, রুহুল আমিন (রাজু)-কে সাধারণ সম্পাদক, শাহাদাত বেপারী-কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলাম নজু-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত এ আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে।

হাজীগঞ্জ পৌর যুবদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এ কমিটি সংগঠনের আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি, তরুণদের সম্পৃক্ত করা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কমিটির সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

এদিকে, কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূলে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন