প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ । ৭:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা এলজিইডির উদ্যোগে বিষ্ণুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’-এর অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলা এলজিইডির উদ্যোগে বিষ্ণুপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস.এম. এন জামিউল হিকমা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অন্যতম মাধ্যম।

সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করলে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ কর্মসূচির সফলতা নিশ্চিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারী, উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব খান, বিষ্ণুপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা হালিমা আক্তার, ইউপি সদস্য আলমগীর হোসেন পাটোয়ারী এবং সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম।

পরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির পাঁচ শতাধিক চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন