প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ । ৯:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উত্তর রাজাপুর সপ্রাবি’র সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনির হোসেন

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা (ব্যবস্থাপনা) কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. মনির হোসেন।
জানা যায়, সম্প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে তাকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়। তার এ নির্বাচনে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক ও সুধীসমাজ সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মনির হোসেন। তার অভিজ্ঞতা ও আন্তরিকতা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে তিনি একই এলাকার উত্তর রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সভাপতি হিসেবে নির্বাচিত হন। সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকায় একজন পরিচিত।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা করেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রতিক্রিয়ায় সাংবাদিক মো. মনির হোসেন বলেন, “আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন