প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ । ১০:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া জগতপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

ইসমাইল হোসেন বিপ্লব

কচুয়া  উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগতপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে  তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। প্রথমে তিনি বিদ্যালয়ের ক্লাসরুম, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেক উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক,অভিভাবক নজরুল ইসলাম, জামাল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পদ্ধতি এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা এবং সহপাঠক্রমিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা শিক্ষা অফিসারের দিকনির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন