“মাদক ছাড়ো, খেলা ধরো, সুস্থ একটা সমাজ গড়ো” এই স্লোগান সামনে রেখে চাঁদপুরের মতলব পৌরসভার নার্সারি মাঠে অনুষ্ঠিত হলো নার্সারি মাঠ মিনি-বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ব্যাচ-২০২৩ ব্যাচ-২০২৭-কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. মিজানুর রহমান কাজল।
খেলায় মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি ক্রীড়া সম্পাদক মো. আলমাছ প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব পৌর যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন প্রধান এবং মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. ফয়সাল খন্দকার।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে ফয়সাল খন্দকার বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠে রাজনীতি করবেন না। খেলাধুলা মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলায় উপস্থিত ছিলেন, মতলব পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিন গাজী, ফয়সাল খান, নবীর হোসেনসহ স্থানীয় ক্রীড়া প্রেমি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন মো. ফয়সাল আহমেদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ সোহেল রানা।

নিজস্ব প্রতিনিধি